অসুস্থতার কারণে মাথায় ক্ষুর ব্যবহার করতে না পারলে ইহরাম থেকে হালাল হবে কিভাবে?
প্রশ্ন (১২৭৫৮) : আমি হজ্বের বিভিন্ন বইয়ে পড়েছি যে, হলকের দিন কারো মাথায় চুল না থাকলেও মাথায় ক্ষুর ঘুরাতে হয়। আমার মাথায় বিভিন্ন ধরনের গুটি থাকায় অনেক দিন যাবৎ আমি ডাক্তারের পরামর্শে ক্ষুর-কাঁচি কিছুই ব্যবহার করি না; বরং প্রতি দুই সপ্তাহ পর পর ঔষধ ব্যবহার করে চুল উঠিয়ে ফেলি। এখন হুযূরের কাছে জানতে চাই, আমার উক্ত রোগের কারণে কি মাথায় ক্ষুর না লাগানোর সুযোগ আছে?
প্রশ্ন
আমি হজ্বের বিভিন্ন বইয়ে পড়েছি যে, হলকের দিন কারো মাথায় চুল না থাকলেও মাথায় ক্ষুর ঘুরাতে হয়। আমার মাথায় বিভিন্ন ধরনের গুটি থাকায় অনেক দিন যাবৎ আমি ডাক্তারের পরামর্শে ক্ষুর-কাঁচি কিছুই ব্যবহার করি না; বরং প্রতি দুই সপ্তাহ পর পর ঔষধ ব্যবহার করে চুল উঠিয়ে ফেলি। এখন হুযূরের কাছে জানতে চাই, আমার উক্ত রোগের কারণে কি মাথায় ক্ষুর না লাগানোর সুযোগ আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ঔষধ ব্যবহারের মাধ্যমে চুল উঠালেও আপনি ইহরাম থেকে মুক্ত হয়ে যাবেন। তবে আপনার মাথায় যদি একেবারে চুল না থাকে এবং আপনি অসুস্থতার কারণে মাথায় ক্ষুর ঘুরাতেও সক্ষম না হন, তাহলে সেক্ষেত্রে কিছু করা ছাড়াই আপনি হালাল হয়ে যাবেন। ক্ষুর লাগানো বা ঔষধ ব্যবহার কোনোটিরই প্রয়োজন হবে না।
-বাদায়েউস সানায়ে ২/৩২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৬৪৫; আদ্দুররুল মুখতার ২/৫১৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29224&preview=true
← পূর্ববর্তী
কাপড়ে রক্ত লেগেছে। কিন্তু কখন লেগেছে তা জানা নেই। এ ক্ষেত্রে করণীয় কী?
পরবর্তী →