Feature

ইমাম সাহেব সাহু সিজদার জন্য সালাম ফিরানোর সময় মাসবুক ব্যক্তি কী করবে?

প্রশ্ন (১২৯৪৪) : নামাযে ভুলের কারণে ইমাম সাহেব সাহু সিজদা দিলে মাসবুক ব্যক্তি কি ঐ সিজদায় ও সালামে শরীক হবে, নাকি হবে না? এ সম্পর্কে সঠিক পদ্ধতি জানানোর অনুরোধ রইল।

প্রশ্ন

নামাযে ভুলের কারণে ইমাম সাহেব সাহু সিজদা দিলে মাসবুক ব্যক্তি কি ঐ সিজদায় ও সালামে শরীক হবে, নাকি হবে না? এ সম্পর্কে সঠিক পদ্ধতি জানানোর অনুরোধ রইল।

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

মাসবুক ব্যক্তি- যে ইমামের সাথে পুরো নামায পায়নি বরং কিছু রাকাত ছুটে গেছে সে ইমামের সাথে সাহু সিজদার সালাম ফিরাবে না। বরং শুধু সাহু সিজদায় শরীক হবে। অবশ্য কখনো ভুলে ইমামের সাথে সাহু সিজদার সালাম ফিরিয়ে ফেললে নামায ফাসেদ হবে না এবং নিজ নামায শেষে সাহু সিজদাও করতে হবে না। তবে মাসবুক ইচ্ছাকৃত এ সালাম ফিরালে তার নামায ফাসেদ হয়ে যাবে।

-বাদায়েউস সানায়ে ১/৪২২; আলবাহরুর রায়েক ২/১০০; রদ্দুল মুহতার ২/৮২; হালবাতুল মুজাল্লী ২/৪৫২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29619&preview=true