ইহরাম অবস্থায় মুরগী জবাই করলে কি দম ওয়াজিব হবে?
প্রশ্ন (১৩৩০৬) : আমি হজ্বের উদ্দেশ্যে বাড়ি থেকে ইহরাম বেধেছি। হঠাৎ মা একটি রোগা মুরগী হাতে নিয়ে বললেন, বাবা! জলদি মুরগীটি জবাই কর। না হয় মরে যেতে পারে। তাই আমি একটি ছুরি নিয়ে মুরগীটি জবাই করে দিয়েছি। দূর থেকে আমার চাচা এটা দেখে বললেন, ইহরাম অবস্থায় কোনো কিছু জবাই করা নিষেধ তাই জরিমানা হিসেবে তোমার উপর একটি দম ওয়াজিব হয়েছে। আমি জানতে চাচ্ছি, চাচার উক্ত কথা কি ঠিক? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন
আমি হজ্বের উদ্দেশ্যে বাড়ি থেকে ইহরাম বেধেছি। হঠাৎ মা একটি রোগা মুরগী হাতে নিয়ে বললেন, বাবা! জলদি মুরগীটি জবাই কর। না হয় মরে যেতে পারে। তাই আমি একটি ছুরি নিয়ে মুরগীটি জবাই করে দিয়েছি। দূর থেকে আমার চাচা এটা দেখে বললেন, ইহরাম অবস্থায় কোনো কিছু জবাই করা নিষেধ তাই জরিমানা হিসেবে তোমার উপর একটি দম ওয়াজিব হয়েছে। আমি জানতে চাচ্ছি, চাচার উক্ত কথা কি ঠিক? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার চাচার উক্ত কথা ঠিক নয়। ইহরাম অবস্থায় গৃহপালিত পশু যেমন : হাঁস, মুরগী, গরু-ছাগল ইত্যাদি জবাই করা নিষিদ্ধ নয়। তাই আপনি মুরগীটি জবাই করার কারণে কোনো জরিমানা ওয়াজিব হয়নি।
-মাবসূত, সারাখসী ৪/৯৪; আলজামেউস সগীর পৃ. ১৫২; আলমুহীতুল বুরহানী ৩/৪১৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২৫২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30476&preview=true
← পূর্ববর্তী
মসজিদের পাশে অবস্থিত কবরস্থানে মসজিদের সিঁড়ি বানানো যাবে কি?
পরবর্তী →