কোনো জিনিসের ক্রয়-বিক্রয় সম্পাদন করে তা হস্তগত করার পর তা ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ কে বহন করবে?
প্রশ্ন (১৩৩৭৫) : আমি সাত হাজার টাকার বিনিময়ে আমার বন্ধুর কাছে একটি মোবাইল বিক্রি করি। সে সম্পূর্ণ বাকিতেই মোবাইলটি আমার থেকে নেয়। মোবাইলের মূল্য দুমাসের মধ্যে করিশোধ করার কথা বলে। তো যেদিন সে মোবাইলটি আমার থেকে নেয় সেদিনই তার হাত থেকে পড়ে মোবাইলটির স্ক্রীন ফেটে যায়। পরদিন এসে সে বলছে, আমি এ মোবাইল নেব না। আর স্ক্রীন ফাটার কারণে সে আমাকে পাচ শ’ টাকা দেয়। কিন্তু আমি এতে রাজি হইনি। দু’দিন পর আমি বলেছি, মোবাইল ফেরত দিতে হলে আরো পাচ শ’ টাকা দিতে হবে। হুযুরের কাছে জানতে চাই, এক্ষেত্রে শরীয়ত কী বলে?
প্রশ্ন
আমি সাত হাজার টাকার বিনিময়ে আমার বন্ধুর কাছে একটি মোবাইল বিক্রি করি। সে সম্পূর্ণ বাকিতেই মোবাইলটি আমার থেকে নেয়। মোবাইলের মূল্য দুমাসের মধ্যে করিশোধ করার কথা বলে। তো যেদিন সে মোবাইলটি আমার থেকে নেয় সেদিনই তার হাত থেকে পড়ে মোবাইলটির স্ক্রীন ফেটে যায়। পরদিন এসে সে বলছে, আমি এ মোবাইল নেব না। আর স্ক্রীন ফাটার কারণে সে আমাকে পাচ শ’ টাকা দেয়। কিন্তু আমি এতে রাজি হইনি। দু’দিন পর আমি বলেছি, মোবাইল ফেরত দিতে হলে আরো পাচ শ’ টাকা দিতে হবে। হুযুরের কাছে জানতে চাই, এক্ষেত্রে শরীয়ত কী বলে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু মোবাইলের বেচাকেনা সম্পন্ন হয়ে গেছে এবং ক্রেতা তা হস্তগত করেছে এবং তার হাতেই মোবাইলটি ভেঙেছে তাই মোবাইলটি ফেরত দেওয়ার অধিকার তার নেই। তবে আপনি সন্তুষ্টচিত্তে মেনে নিলে সে মোবাইলটি ফেরত দিতে পারবে। সেক্ষেত্রে আপনি মোবাইল স্ক্রীনের যথাযথ মূল্য তার কাছ থেকে নিতে পারবেন।
-বাদায়েউস সনায়ে ৪/৫৪৬; ফাতাওয়া হিন্দিয়া ৬/১১৮; আলবাহরুর রায়েক ৬/১০৪; রদ্দুল মুহতার ৫/১২৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30641&preview=true
← পূর্ববর্তী
কোনো শর্তের বিনিময়ে ঋণ দেওয়া যাবে কি?
পরবর্তী →