জায়গা ওয়াকফ করলে কি সাথে গাছও ওয়াকফ হয়ে যায়?
প্রশ্ন (১৩৩৯৮) : গ্রামে আমার একটি মাদরাসা আছে। গ্রামের এক মুরুব্বী মাদরাসার জন্য একটি জায়গা ওয়াকফ করেছিলেন। ঐ জায়গায় অনেকগুলো কাঠগাছ আছে। ওয়াকফের সময় ঐ গাছগুলো ওয়াকফ থেকে বাদ দেওয়ার কথা কিছু বলেনি। ঐ ব্যক্তির মৃত্যুর পর এখন তার ওয়ারিসরা ঐ জায়গা থেকে বিভিন্ন সময় গাছ কেটে নিয়ে যায়। আর বলে যে, গাছের মালিক আমরা। তাদের জন্য কি এটা জায়েয হচ্ছে?
প্রশ্ন
গ্রামে আমার একটি মাদরাসা আছে। গ্রামের এক মুরুব্বী মাদরাসার জন্য একটি জায়গা ওয়াকফ করেছিলেন। ঐ জায়গায় অনেকগুলো কাঠগাছ আছে। ওয়াকফের সময় ঐ গাছগুলো ওয়াকফ থেকে বাদ দেওয়ার কথা কিছু বলেনি। ঐ ব্যক্তির মৃত্যুর পর এখন তার ওয়ারিসরা ঐ জায়গা থেকে বিভিন্ন সময় গাছ কেটে নিয়ে যায়। আর বলে যে, গাছের মালিক আমরা। তাদের জন্য কি এটা জায়েয হচ্ছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কোনো জায়গা ওয়াক্ফ করার সময় ঐ জায়গার গাছগুলো ওয়াকফ থেকে বাদ দেওয়া না হলে জায়গার সাথে গাছও ওয়াক্ফ হয়ে যায়। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু ওয়াকফের সময় গাছগুলো বাদ দেওয়ার কথা উল্লেখ করা হয়নি তাই ঐ গাছগুলো ওয়াকফের অন্তর্ভুক্ত হয়ে গেছে। গাছগুলোর মালিক এখন মাদরাসা। ওয়ারিসদের প্রশ্নোক্ত দাবি ঠিক নয়। তাদের জন্য মাদরাসার গাছগুলোর মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ করা জায়েয হবে না।
-আলবাহরুর রায়েক ৫/২৫৪; আলইসআফ পৃ. ১৯; ফাতাওয়া খানিয়া ৩/৩০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30695&preview=true