Feature

নির্দিষ্ট দিনে রোযা রাখার মানত করলে কি ঐ দিনেই তা আদায় করতে হবে?

প্রশ্ন (১৩৪৯১) : কিছু দিন আগে আমার ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সুস্থতার কোনো লক্ষণ না দেখে আমি মানত করি যে, ছেলে সুস্থ হলে আগামী মাসের প্রথম বৃহস্পতিবার ও শুক্রবার রোযা রাখব। কয়েকদিন পর আল্লাহ তাআলা ছেলেকে সুস্থ করে দেন। কিন্তু ঘটনাক্রমে বুধবার থেকে আমার মাসিক শুরু হয়ে যায়। এখন জানতে চাচ্ছি, আমার ঐ রোযা কি আদায় করা লাগবে? যদি আদায় করতে হয় তাহলে কি পবিত্র হওয়ার পর বৃহস্পতি-শুক্রবারেই রাখতে হবে নাকি যে কোনোদিন রাখলেই চলবে?

প্রশ্ন

কিছু দিন আগে আমার ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সুস্থতার কোনো লক্ষণ না দেখে আমি মানত করি যে, ছেলে সুস্থ হলে আগামী মাসের প্রথম বৃহস্পতিবার ও শুক্রবার রোযা রাখব। কয়েকদিন পর আল্লাহ তাআলা ছেলেকে সুস্থ করে দেন। কিন্তু ঘটনাক্রমে বুধবার থেকে আমার মাসিক শুরু হয়ে যায়। এখন জানতে চাচ্ছি, আমার ঐ রোযা কি আদায় করা লাগবে? যদি আদায় করতে হয় তাহলে কি পবিত্র হওয়ার পর বৃহস্পতি-শুক্রবারেই রাখতে হবে নাকি যে কোনোদিন রাখলেই চলবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

পবিত্র হওয়ার পর মানতের ঐ রোযা আপনাকে রাখতে হবে। অবশ্য পবিত্রতার পর যে কোনোদিন রোযাদুটি রাখতে পারবেন। পরবর্তী বৃহস্পতি-শুক্রবার দিন রাখা আবশ্যক নয়।

-ফাতাওয়া হিন্দিয়া ১/২১০; রদ্দুল মুহতার ৩/৭৩৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30899&preview=true