Feature

একজনের অযু করা পানি দিয়ে অন্যজন অযু করলে কি দ্বিতীয় ব্যক্তির অযু সহিহ হবে?

প্রশ্ন (১৩৫২১) : একদিন আমি বাথরুমে অযু করার সময় নিচে বালতি রেখে অযু করি। পরে আমার ছোট ভাই এসে সেই বালতির পানি দিয়ে অযু করে। জানতে চাচ্ছি, তার সেই অযু সঠিক হয়েছে কি? সেই অযু দ্বারা যে নামায আদায় করেছে তা পুনরায় আদায় করতে হবে কি?

প্রশ্ন

একদিন আমি বাথরুমে অযু করার সময় নিচে বালতি রেখে অযু করি। পরে আমার ছোট ভাই এসে সেই বালতির পানি দিয়ে অযু করে। জানতে চাচ্ছি, তার সেই অযু সঠিক হয়েছে কি? সেই অযু দ্বারা যে নামায আদায় করেছে তা পুনরায় আদায় করতে হবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

আপনার ভাইয়ের অযু হয়নি। কেননা অযুতে ব্যবহৃত পানি দ্বারা পুনরায় অযু করা যায় না। সুতরাং তার অযু যেহেতু হয়নি তাই ঐ অযু দ্বারা যে নামায পড়েছে তাও আদায় হয়নি। পুনরায় তা পড়ে নিতে হবে।

-মাবসূত, সারাখসী ১/৪৬; কিতাবুল আছল ১/২০; আলমুহীতুল বুরহানী ১/২৮১; বাদায়েউস সানায়ে ১/২০৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২২; তাবয়ীনুল হাকায়েক ১/৮৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30953&preview=true