Feature

ভাড়া নেওয়া দোকানের সামনে পড়ে থাকা ফাঁকা জায়গা অন্যকে ভাড়া দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৫৩৩) : আমি একটি দোকান ভাড়া নিয়েছি। দোকানের সামনে বেশ কিছু জায়গা ফাঁকা আছে। সেখানকার অল্প কিছু জায়গায় এক লোক মাসিক তিন শ টাকা ভাড়া দেওয়ার বিনিময়ে ছোট্ট একটি দোকান দিতে চায়। তার এ প্রস্তাবে আমি রাজি হয়েছি। জানার বিষয় হল, আমার জন্য ঐ জায়গার ভাড়া নেওয়া বৈধ হবে কি?

প্রশ্ন

আমি একটি দোকান ভাড়া নিয়েছি। দোকানের সামনে বেশ কিছু জায়গা ফাঁকা আছে। সেখানকার অল্প কিছু জায়গায় এক লোক মাসিক তিন শ টাকা ভাড়া দেওয়ার বিনিময়ে ছোট্ট একটি দোকান দিতে চায়। তার এ প্রস্তাবে আমি রাজি হয়েছি। জানার বিষয় হল, আমার জন্য ঐ জায়গার ভাড়া নেওয়া বৈধ হবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

দোকানের সামনের জায়গার মালিক যেহেতু আপনি নন এবং জায়গাটি আপনার ভাড়ার অধীনেও নয় তাই ঐ জায়গা ভাড়া দেওয়া বা সেখান থেকে ভাড়ার নামে কোনো টাকা নেওয়া আপনার জন্য জায়েয হবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ৪/৪১০; বাদায়েউস সানায়ে ৪/২০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30976&preview=true