মায়ের ভরণ-পোষণ দেওয়া কি ছেলের উপর আবশ্যক?
প্রশ্ন (১৩৫৮৩) : আমি ছোট থাকতে প্রায় ১৫ বছর আগে আমার বাবা-মায়ের তালাক হয়। তারপর মা ঢাকায় চলে যান এবং বাসা ভাড়া নিয়ে সেলাইয়ের কাজ করেন এবং সে উপার্জন থেকেই নিজের খরচ বহণ করেন। আর আমি আমার বাবার কাছে থাকি। এখনো তিনি ঢাকায় থাকেন। এখন জানার বিষয় হল, মায়ের ভরণ-পোষণের দায়িত্ব কি আমার উপর বর্তাবে? যদি আমি খরচ না দেই তাহলে কি আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে? দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব।
প্রশ্ন
আমি ছোট থাকতে প্রায় ১৫ বছর আগে আমার বাবা-মায়ের তালাক হয়। তারপর মা ঢাকায় চলে যান এবং বাসা ভাড়া নিয়ে সেলাইয়ের কাজ করেন এবং সে উপার্জন থেকেই নিজের খরচ বহণ করেন। আর আমি আমার বাবার কাছে থাকি। এখনো তিনি ঢাকায় থাকেন। এখন জানার বিষয় হল, মায়ের ভরণ-পোষণের দায়িত্ব কি আমার উপর বর্তাবে? যদি আমি খরচ না দেই তাহলে কি আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে? দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
পিতা-মাতার যদি খোরপোষের ব্যবস্থা না থাকে তাহলে সামর্থ্যবান সন্তানের জন্য পিতামাতার ভরণ-পোষণ ও প্রয়োজনীয় খরচ দেওয়া আবশ্যক। এটা সন্তানের উপর পিতা-মাতার হক। সামর্থ্যবান সন্তান এ হক আদায় না করলে গুনাহগার হবে। আর পিতামাতা যদি সচ্ছল হন, অভাবী না হন তবে সন্তানের উপর তাদের ভরণ-পোষণের খরচ দেওয়া আবশ্যক নয়। সুতরাং আপনার মায়ের বৈধ উপার্জন ও সম্পদ থেকে যদি তার প্রয়োজন পূরণ না হয় তবে আপনার সামর্থ্য থাকলে তার প্রয়োজন পরিমাণ খরচ দেওয়া আপনার কর্তব্য হবে। আর যদি বৈধ উপার্জন থেকে তার প্রয়োজন পূরণ হয়ে যায় তবে তার খরচ দেওয়া আপনার উপর জরুরি নয়।
তবে সর্বাবস্থায় পিতা-মাতার খোঁজ-খবর রাখা, দেখা-সাক্ষাৎ করা, তাদেরকে সন্তুষ্ট রাখা, তাদের সম্ভাব্য খেদমত করা ও সাধ্য অনুযায়ী আরামের ব্যবস্থা করা সন্তানের কর্তব্য। এগুলো সন্তানের দুনিয়া ও আখেরাতের কামিয়াবির কারণও বটে।
-ফাতাওয়া হিন্দিয়া ১/৫৬৪; আল বাহরুর রায়েক ৪/২০৫; রদ্দুল মুহতার ৩/৬২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/?p=31083&preview=true
← পূর্ববর্তী
মহিলারা হায়েয আবস্থায় কি আযানের জবাব দিতে পারবে?
পরবর্তী →