কুরবানীর জন্য ক্রয়কৃত গাভী বাচ্চা দিলে উক্ত বাচ্চার বিধান কী?
প্রশ্ন (১৩৬৫৪) : আমি কুরবানীর ঈদের তিন মাস আগে কুরবানীর উদ্দেশ্যে একটি গাভী ক্রয় করেছি। কুরবানীর আগে সেই গাভীটির একটি বাচ্চা হয়েছে। জানার বিষয় হল, এ বাচ্চাটির ব্যাপারে শরীয়তের হুকুম কী?
প্রশ্ন
আমি কুরবানীর ঈদের তিন মাস আগে কুরবানীর উদ্দেশ্যে একটি গাভী ক্রয় করেছি। কুরবানীর আগে সেই গাভীটির একটি বাচ্চা হয়েছে। জানার বিষয় হল, এ বাচ্চাটির ব্যাপারে শরীয়তের হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
উক্ত বাচ্চাটি সদকা করে দিতে হবে। অবশ্য জবাই না করে জীবিত সদকা করে দেওয়া উত্তম। আর যদি জবাই করে দেয় তবে তার গোশত সদকা করে দেওয়া ওয়াজিব হবে।
-ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪৪৩; আদ্দুররুল মুখতার ৬/৩২২; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31233&preview=true
← পূর্ববর্তী
কেউ সালাম লিখে পাঠালে তার উত্তর দিবে কিভাবে?
পরবর্তী →