Feature

কসমের কাফ্ফারা আদায় করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৭০৭) : আমি কিছুদিন আগে একটি বিষয়ে কসম করে পরে তা ভঙ্গ করে ফেলি। কিন্তু বর্তমানে টাকা দিয়ে বা খানা খাইয়ে কসমের কাফ্ফারা আদায় করার মত সামর্থ্য আমার নেই। এখন কি আমি রোযার মাধ্যমে উক্ত কসমের কাফ্ফারা দিতে পারব নাকি টাকা হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে?

প্রশ্ন

আমি কিছুদিন আগে একটি বিষয়ে কসম করে পরে তা ভঙ্গ করে ফেলি। কিন্তু বর্তমানে টাকা দিয়ে বা খানা খাইয়ে কসমের কাফ্ফারা আদায় করার মত সামর্থ্য আমার নেই। এখন কি আমি রোযার মাধ্যমে উক্ত কসমের কাফ্ফারা দিতে পারব নাকি টাকা হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

আপনি বর্তমানে টাকা দিয়ে বা খানা খাইয়ে কাফ্ফারা আদায়ের সামর্থ্য না রাখলে রোযার মাধ্যমে কাফ্ফারা আদায় করতে পারবেন। কেননা যখন কাফ্ফারা আদায় করা হবে তখন অর্থ ব্যয়ের মাধ্যমে কাফ্ফারা আদায়ের সামর্থ্য না থাকলে রোযার মাধ্যমে কাফ্ফারা আদায় করা জায়েয। কাফ্ফারা আদায়ের জন্য টাকা হাতে আসা পর্যন্ত অপেক্ষা করা জরুরি নয়। তবে রোযা রেখে কাফ্ফারা আদায় করা অবস্থায় সামর্থ্যবান হয়ে গেলে রোযার কাফ্ফারা যথেষ্ট হবে না। সেক্ষেত্রে টাকা দিয়ে বা খানা খাইয়েই নতুন করে কাফ্ফারা আদায় করা জরুরি হবে।

-ফাতহুল কাদীর ৪/৩৬৭; আদ্দুররুল মুখতার ৩/৭২৭; আলবাহরুর রায়েক ৪/২৯০; ফাতাওয়া হিন্দিয়া ২/৬২; ফাতাওয়া খানিয়া ২/১৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31394&preview=true