Feature

ঋণের টাকা মনে মনে মাফ করলে কি মাফ হয়ে যায়?

প্রশ্ন (১৩৮৬৮) : কয়েক বছর আগে আমার এক বন্ধুকে আমি চল্লিশ হাজার টাকা ঋণ দিয়েছিলাম। অনেক কষ্ট করে সে বিশ হাজার টাকা পরিশোধ করতে পেরেছে। বাকি টাকা এখনো পরিশোধ করেনি। সে আর্থিকভাবে খু্বই অসচ্ছল। তাই আমি তাকে বাকি টাকা মনে মনে মাফ করে দিয়েছিলাম। তবে তাকে কিছু জানাইনি। এখন তার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। জানার বিষয় হলো, আমি যেহেতু তাকে মনে মনে মাফ করে দিয়েছি এখন আমার জন্য তার থেকে বাকি টাকা নেওয়া জায়েয হবে কি?

প্রশ্ন

কয়েক বছর আগে আমার এক বন্ধুকে আমি চল্লিশ হাজার টাকা ঋণ দিয়েছিলাম। অনেক কষ্ট করে সে বিশ হাজার টাকা পরিশোধ করতে পেরেছে। বাকি টাকা এখনো পরিশোধ করেনি। সে আর্থিকভাবে খু্বই অসচ্ছল। তাই আমি তাকে বাকি টাকা মনে মনে মাফ করে দিয়েছিলাম। তবে তাকে কিছু জানাইনি। এখন তার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। জানার বিষয় হলো, আমি যেহেতু তাকে মনে মনে মাফ করে দিয়েছি এখন আমার জন্য তার থেকে বাকি টাকা নেওয়া জায়েয হবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

শুধু মনে মনে ঋণ মাফ করে দিলে তা মাফ হয়ে যায় না; বরং ঋণগ্রহিতাকে মাফের কথা জানালে এবং সে গ্রহণ করলে তখন মাফ হবে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ঋণগ্রহিতা থেকে বাকি টাকা নেওয়া জায়েয হবে।

-আলমুহীতুল বুরহানী ৯/১৮২; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৮৪; রদ্দুল মুহতার ১/৫৩৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/?p=31723&preview=true