Feature

হস্তগত হয়নি এমন মহরের টাকারও কি যাকাত দিতে হবে

প্রশ্ন (১৪১৮) : আমার চাচী নেসাব পরিমাণ মালের মালিক। পাশাপাশি আমার চাচার উপর মহরে মুআজ্জাল বাবদ ২ লক্ষ টাকা তার পাওনা রয়েছে। আমার প্রশ্ন হলো, চাচী যখন যাকাত আদায় করবেন তখন মহরের সেই ২ লক্ষ টাকা হিসেবে ধরে কি সম্পূর্ণটার যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন

আমার চাচী নেসাব পরিমাণ মালের মালিক। পাশাপাশি আমার চাচার উপর মহরে মুআজ্জাল বাবদ ২ লক্ষ টাকা তার পাওনা রয়েছে। আমার প্রশ্ন হলো, চাচী যখন যাকাত আদায় করবেন তখন মহরের সেই ২ লক্ষ টাকা হিসেবে ধরে কি সম্পূর্ণটার যাকাত আদায় করতে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

যেহেতু মহরের টাকা আপনার চাচীর হস্তগত নয়, তাই তার উপর যাকাত আসবে না।

সুতরাং মহরের ঐ ২ লক্ষ টাকা বাদ দিয়ে বাকি সম্পদগুলো হিসেব করে যাকাত দিতে হবে।

আলমাবসূত, সারাখসী ২/১৯৫; আদ্দুররুল মুখতার ২/৩০৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২; বাদায়েউস সানায়ে ২/৯০; আলবাহরুর রায়েক ২/২০৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/5088/article-details.html