Feature

অযুতে হাত ধোয়ার সঠিক নিয়ম কী

প্রশ্ন (১৭৬) : অযুতে হাত ধোয়ার সঠিক নিয়ম কী? কনুই থেকে শুরু করবে না কব্জি থেকে শুরু করবে? সঠিক মাসআলা জানালে উপকৃত হব।

প্রশ্ন

অযুতে হাত ধোয়ার সঠিক নিয়ম কী? কনুই থেকে শুরু করবে না কব্জি থেকে শুরু করবে? সঠিক মাসআলা জানালে উপকৃত হব।

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

অযুতে হাত ধোয়ার সুন্নত নিয়ম হল, আঙ্গুলের দিক থেকে ধোয়া।

কনুই এর দিক থেকে ধোয়া সুন্নত নিয়ম নয়।

হাদিস শরিফে এসেছে,

‘হযরত উসমান (রা.) অযুর পদ্ধতি দেখাতে গিয়ে আঙ্গুলের দিক থেকে শুরু করে কনুই পর্যন্ত ধৌত করেছেন।’ [সহীহ বুখারী, হাদীস: ১৬৪]

বাদায়েউস সানায়ে ১/১১৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন