Feature

ইফতারের দোয়া কী

প্রশ্ন (১৭৭০) : আমি ইফতারের দোয়াটি জানতে চাচ্ছি। দয়া করে আমাকে জানাবেন কি?

প্রশ্ন

আমি ইফতারের দোয়াটি জানতে চাচ্ছি। দয়া করে আমাকে জানাবেন কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইফতারের সময় নিম্নোক্ত দোয়া পড়ার কথা হাদিস শরিফে এসেছে।

اللهم لك صمت ، وعلى رزقك أفطرت

عن معاذ بن زهرة ، أنه بلغه أن النبي صلى الله عليه وسلم كان إذا أفطر قال : " اللهم لك صمت ، وعلى رزقك أفطرت

মুআয ইবনু যাহরাহ (রা.) বলেন: নাবি কারিম (সা.) ইফতারের সময় বলতেন:

اللهم لك صمت ، وعلى رزقك أفطرت

‘হে আল্লাহ! আমি আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার রিজিক দ্বারাই ইফতার করছি।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৩৫৮]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন