Feature

উমরার ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী

প্রশ্ন (১৮৯) : উমরার ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী

প্রশ্ন

উমরার ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

উমরার ফরজ দুটি এবং ওয়াজিব দুটি

ফরজ দুটি নিম্নরূপ:

১। ইহরাম গ্রহণ করা

২। বাইতুল্লাহ তাওয়াফ করা

ওয়াজিব দুটি নিম্নরূপ:

১। সাফা ও মারওয়ার মাঝে সাঈ করা।

২। মাথার চুল মুণ্ডানো অথবা ছেঁটে ফেলা।

হাদিস শরিফে এসেছে, আবদুর রহমান ইবনে আমর বলেন,

‘আমরা হযরত উসমান (রা.)-এর সঙ্গে মক্কায় এসেছি। তাঁকে দেখেছি, তিনি মক্কা থেকে বের হওয়ার আগে ইহরাম খুলতেন না। তিনি শুধু বাইতুল্লাহ শরিফের তাওয়াফ করতেন এবং সাফা-মারওয়ার মাঝে সাঈ করতেন। এরপর মাথা মুণ্ডিয়ে ফেলতেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩৭৮৬]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন