শাওয়ালের রোযা সোমবার ও বৃহস্পতিবার রাখার ফযিলত কী
প্রশ্ন (২০১) : আমি শাওয়াল মাসের ছয় রোযা সোমবার ও বৃহস্পতিবার রাখতে চাচ্ছি। যেন সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখার ফযিলতও অর্জন করতে পারি। জানতে চাচ্ছি, এভাবে রোযা রাখলে আমি কি উভয় ফযিলত লাভ করব?
প্রশ্ন
আমি শাওয়াল মাসের ছয় রোযা সোমবার ও বৃহস্পতিবার রাখতে চাচ্ছি। যেন সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখার ফযিলতও অর্জন করতে পারি। জানতে চাচ্ছি, এভাবে রোযা রাখলে আমি কি উভয় ফযিলত লাভ করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রিয় ভাই, ইনশাআল্লাহ, এভাবে রোযা রাখার দ্বারা আপনি শাওয়াল মাসের ছয় রোযার ফযিলত এবং সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখার ফযিলত উভয়টিই লাভ করতে পারবেন।
হাদিস শরিফে এসেছে, রাসূল সা. বলেন,
‘নিশ্চয় আমলসমূহ নিয়ত অনুযায়ীই ধর্তব্য হয়।’ (সহিহ বুখারি, হাদিস:৬৬৮৯)
ফাতাওয়া ইসলামিয়্যাহ ২/১৫৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
ঋতুস্রাব অবস্থায় যিকির-আযকার ও দোয়া-দরুদ পড়া যাবে কি
পরবর্তী →
