ইতেকাফ অবস্থায় স্রাব শুরু হয়ে গেলে করণীয় কী
প্রশ্ন (২০৩৭) : জনৈকা মহিলার ইতেকাফ অবস্থায় স্রাব শুরু হয়ে গেছে। এখন তিনি কী করবেন? ইতেকাফ চালিয়ে যাবেন না ভঙ্গ করবেন?
প্রশ্ন
জনৈকা মহিলার ইতেকাফ অবস্থায় স্রাব শুরু হয়ে গেছে। এখন তিনি কী করবেন? ইতেকাফ চালিয়ে যাবেন না ভঙ্গ করবেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইতেকাফ অবস্থায় স্রাব শুরু হয়ে গেলে ইতেকাফ ভেঙ্গে যাবে। কারণ সুন্নত ইতেকাফের জন্য রোজা রাখা শর্ত।
আলী (রা.) বলেন-
عَنْ عَلِيٍّ ، قَالَ : لاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ
‘রোজা ছাড়া ইতেকাফ হবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৯৭১২]
আর হায়েযা নারী রোজা রাখতে পারে না। তাই তার ইতেকাফও সহিহ হবে না।
উল্লেখ্য, নারীদের ঋতৃস্রাবের বিষয়টি খেয়াল করেই ইতেকাফে বসা উচিৎ।
ফাতাওয়া হিন্দিয়া ১/২১১, আদ্দুররুল মুখতার ২/৪৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
ইতিকাফ অবস্থায় কাউকে ফোনে চিকিৎসা দেওয়া যাবে কি
পরবর্তী →
