Feature
জানাযার নামাজ কবে থেকে শুরু হয়েছে
প্রশ্ন (২০৫৮) : আমার একটি প্রশ্ন ছিল। সেটি হল, জানাযার নামাজ কবে থেকে শুরু হয়েছে?
প্রশ্ন
আমার একটি প্রশ্ন ছিল। সেটি হল, জানাযার নামাজ কবে থেকে শুরু হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আদম (আ.)-এর জানাযার নামাজের মাধ্যমে সর্বপ্রথম জানাযার নামাজ শুরু হয়। আর তার জানাযার নামাজ পড়ান একজন ফেরেশতা। তার কাফন-দাফনের ব্যাবস্থাও করেন ফেরেশতাগণ। তার জানাযার নামাজ পড়ানোর পর আদম সন্তানদেরকে লক্ষ্য করে ফেরেশতারা বলেন:
‘হে বনী আদম! এটি তোমাদের জন্য বিধান।’
সেখান থেকেই জানাযার নামাজ পড়ার প্রচলন শুরু হয়।
আলবিদায়াহ ওয়ান নিহায়াহ ১/১৫৬-১৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6407/article-details.html