Feature

কবরস্থানের ঘাস কাটা যাবে কি

প্রশ্ন (২০৮৫) : আমাদের ব্যক্তিগত কবরস্থানে অনেক ঘাস জমে গেছে। আমরা কি সেগুলো কাটতে পারব কি না?

প্রশ্ন

আমাদের ব্যক্তিগত কবরস্থানে অনেক ঘাস জমে গেছে। আমরা কি সেগুলো কাটতে পারব কি না?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কবরস্থানে যদি ঘাস জমে একেবারে জঙ্গল না হয়ে যায় তাহলে তা কাটা উচিৎ নয়। কারণ কাঁচা ঘাস ও তরুলতা আল্লাহ তাআলার তাসবীহ আদায় করে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-

وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ

‘এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তাদের পবিত্রতা, মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পার না।’ [সূরা বনী ইসরাঈল, আয়াত: ৪৪]

তবে যদি ঘাসগুলো শুকিয়ে যায় কিংবা একেবারে জঙ্গল হয়ে যায় তাহলে তা কাটলে কোন সমস্যা হবে না।

ফাতাওয়া আলমগীরী ১/১৬৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/6462/article-details.html