Feature

কুরবানি কি শুধু হাজ্বীদের উপর ওয়াজিব

প্রশ্ন (২৩১২) : কেউ কেউ বলে যে, কুরবানি শুধু হাজীদেরকে দিতে হয়। যারা হাজ্বী নয়, তাদের কুরবানি দিতে হয় না। তাদের এ কথাটি কি সঠিক?

প্রশ্ন

কেউ কেউ বলে যে, কুরবানি শুধু হাজীদেরকে দিতে হয়। যারা হাজ্বী নয়, তাদের কুরবানি দিতে হয় না। তাদের এ কথাটি কি সঠিক?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

এটি সুস্পষ্ট ভ্রান্ত কথা। কুরআন-সুন্নাহ ও ইজমার বিপরীত কথা। আমরা এখানে শুধু একটি হাদিস উল্লেখ করছি। তা থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
হাদিস শরিফে এসেছে-

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন-

أَقَامَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بِالمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي كُلّ سَنَةٍ

‘রাসূলুল্লাহ (সা.) মদীনায় দশ বছর ছিলেন। প্রতি বছরই কুরবানী করেছেন।’ [জামে তিরমিযি, হাদিস: ১৫০৭; মুসনাদে আহমাদ, হাদিস: ৪৯৫৫]

কুরবানি যদি শুধু হাজ্বীদের উপর জরুরি হত তাহলে রাসূল (সা.) প্রতি বছর কেন কুরবানি করলেন? সুতরাং এখান থেকেই প্রশ্নোক্ত কথা ভ্রান্তি প্রমাণিত হয়ে যায়।

আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন