Feature
মসজিদে বসে মোবাইল ফোনে বেচাকেনার চুক্তি করা যাবে কি
প্রশ্ন (২৪০৭) : কেউ যদি মসজিদে থাকাবস্থায় মোবাইলের মাধ্যমে পণ্য বেচাকেনা করে তাহলে এতে কোন সমস্যা হবে কি?
প্রশ্ন
কেউ যদি মসজিদে থাকাবস্থায় মোবাইলের মাধ্যমে পণ্য বেচাকেনা করে তাহলে এতে কোন সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মসজিদে সরাসরি বসে লেনদেনের চুক্তি করা কিংবা মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনের চুক্তি করা উভয়টিই নিষিদ্ধ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন:
‘যদি কাউকে মসজিদে বেচাকেনা করতে দেখ তাহলে তোমরা বলবে: আল্লাহ যেন তোমার ব্যবসা লাভজনক না করেন।’ [জামে তিরমিযি ১/১৫৮]
বাদায়েউস সানায়ে ২/২৮৭; ফাতহুল কাদীর ২/৩১২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
মাজুর ব্যক্তির তাওয়াফে যিয়ারত কি অন্য কেউ করে দিতে পারবে
পরবর্তী →
