Feature

মসজিদে খায়ফে কি সত্তর জন নবি নামাজ আদায় করেছে

প্রশ্ন (২৪১৫) : হজ্ব সংশ্লিষ্ট একটি বইয়ে পড়েছি, মীনার মসজিদে খায়ফে নাকি সত্তর জন নবি নামাজ পড়েছেন। এ কথাটি কি সঠিক?

প্রশ্ন

হজ্ব সংশ্লিষ্ট একটি বইয়ে পড়েছি, মীনার মসজিদে খায়ফে নাকি সত্তর জন নবি নামাজ পড়েছেন। এ কথাটি কি সঠিক?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মসজিদে খায়ফে সত্তর জন নবি নামাজ আদায় করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

صلى في مسجد الخيف سبعون نبيا منهم موسى صلى الله عليه وسلم

‘মসজিদে খায়ফে সত্তর জন নবি নামাজ পড়েছেন। এর মধ্যে মূসা (আ.)-ও ছিলেন।’

আলমুজামুল আওসাত, হাদিস: ৫৪০৩; মাজমাউয যাওয়ায়েদ ৩/৬৩৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন