Feature

বিয়ের ঘোষণা করা কি আবশ্যক

প্রশ্ন (২৪৬৬) : কেউ বিয়ে করলে তা ঘোষণা করা কি আবশ্যক? না করলে কি গুনাহ হবে?

প্রশ্ন

কেউ বিয়ে করলে তা ঘোষণা করা কি আবশ্যক? না করলে কি গুনাহ হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সমাজে বিয়ের ঘোষণা প্রচার করা মুস্তাহাব, আবশ্যক নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

أَعْلِنُوا النِّكَاحَ

‘তোমরা বিয়ের সংবাদ প্রচার কর।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১৬১৩০]

উলামায়ে কেরাম বলেছেন, যেকোনো মাধ্যমেই হোক, বিয়ের সংবাদ প্রচার করা মুস্তাহাব। তবে প্রচার না করলেও গুনাহ হবে না।

আল মাউসুআতুল ফিকহিয়্যাহ ৫/৪৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন