Feature

আরাফার দিন কোনো একটি স্থানে সমবেত হয়ে দোয়া করা বৈধ কি

প্রশ্ন (২৫৮৫) : যে দিন হাজী সাহেবরা আরাফায় অবস্থান করে সে দিন আমাদের এলাকার কিছু লোক একত্রিত হয়ে দোয়ার মজলিসের আয়োজন করে থাকে। আমি জানতে চাচ্ছি, এভাবে আরাফার দিন সমবেত হয়ে দোয়া করা বৈধ কি?

প্রশ্ন

যে দিন হাজী সাহেবরা আরাফায় অবস্থান করে সে দিন আমাদের এলাকার কিছু লোক একত্রিত হয়ে দোয়ার মজলিসের আয়োজন করে থাকে। আমি জানতে চাচ্ছি, এভাবে আরাফার দিন সমবেত হয়ে দোয়া করা বৈধ কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হাদিস শরিফে আরাফার দিবসের অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। তবে তা ব্যক্তিগত আমলের ক্ষেত্রে প্রযোজ্য। আরাফার দিন লোকেরা সমবেত হয়ে দোয়া করার বিষয়টি রাসূল (সা.) থেকে প্রমাণিত নয়। তাছাড়া হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ

‘যে ব্যক্তি এমন কোন কর্ম করলো যাতে আমাদের নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত হবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৩৮৫]

এ কারণেই উলামায়ে কেরামগণ উক্ত কর্মকে বিদআত বলেছেন। কাজেই এ জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকা অপরিহার্য।

ইকতিজাউস সিরাতাল মুস্তাকীম ২/১৫১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/7492/article-details.html