সন্তান মসজিদে দান করলে পিতা সওয়াব পাবে কি
প্রশ্ন (২৬৪২) : আমি মাদরাসায় পড়ি। আমার পিতা আমার সব খরচ বহন করেন। আমি আমার খরচের টাকা থেকে কিছু বাঁচিয়ে মসজিদ নির্মাণে দান করেছি। আমি জানতে চাচ্ছি, এই দানের সওয়াব আমি পাব, নাকি আমার পিতা পাবেন?
প্রশ্ন
আমি মাদরাসায় পড়ি। আমার পিতা আমার সব খরচ বহন করেন। আমি আমার খরচের টাকা থেকে কিছু বাঁচিয়ে মসজিদ নির্মাণে দান করেছি। আমি জানতে চাচ্ছি, এই দানের সওয়াব আমি পাব, নাকি আমার পিতা পাবেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ তাআলার ভান্ডার অফুরন্ত। তিনি কাউকে খালি হাতে ফেরান না। মসজিদে দানের টাকার মালিক যেহেতু আপনি তাই আপনি সেই দানের সওয়াব পরিপূর্ণ পাবেন। পাশাপাশি আপনার পিতা যেহেতু তা উপার্জন করে আপনাকে দিয়েছে তাই আপনার পিতাও সেই দানের পরিপূর্ণ সওয়াব লাভ করবেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إِذَا أَطْعَمَتْ الْمَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا وَلَهُ مِثْلُهُ وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ لَهُ بِمَا اكْتَسَبَ وَلَهَا بِمَا أَنْفَقَتْ
‘ফাসাদের উদ্দেশ্য ব্যতীত স্ত্রী তার স্বামীর গৃহ হতে কাউকে কিছু আহার করালে স্ত্রী এর সওয়াব পাবে স্বামীও সমপরিমাণ সওয়াব পাবে এবং খাজাঞ্চীও সেই পরিমাণ সওয়াব পাবে। স্বামী উপার্জন করার কারণে আর স্ত্রী দান করার কারণে সওয়াব পাবে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৪৪০]
কাজেই মসজিদে দান করার সওয়াব আপনি যেমন লাভ করবেন, উপার্জন করার কারণে আপনার পিতাও সমপরিমাণ সওয়াব লাভ করবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
স্বামীর সম্পদ থেকে তার অগোচরে আপন মাকে কিছু দেওয়া যাবে কি
পরবর্তী →
