নারীরা মাথায় খোপা বাঁধতে পারবে কি
প্রশ্ন (২৮৫১) : নারীরা চুলে খোপা বাঁধতে পরবে কি? শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন
নারীরা চুলে খোপা বাঁধতে পরবে কি? শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে নারীদের জন্য সাজ-সজ্জা গ্রহণ করা বৈধ। চুলে খোপা বাঁধাও সাজ-সজ্জার অন্তর্ভুক্ত। কাজেই চুলে খোপা বাঁধতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। তাছাড়া রাসূল (সা.)-এর যুগের নারীরাও চুলে খোপা বাঁধতেন। হাদিস শরিফে এসেছে,
عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ امْرَأَةً جَاءَتْ إِلَى أُمِّ سَلَمَةَ بِهَذَا الْحَدِيثِ قَالَتْ: فَسَأَلْتُ لَهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ قَالَ فِيهِ: وَاغْمِزِي قُرُونَكِ عِنْدَ كُلِّ حَفْنَةٍ
‘উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, প্রত্যেক অঞ্জলি পানি ঢালার সময় চুলের বেণী বা খোপা নিংড়ে নিবে।’ [সুনানে আবু দাউদ হাদিস: ২৫২]
কাশফুল খফা ১/৩৯৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
ট্যাক্স ফাঁকি দিয়ে আনা মোবাইল ক্রয় করা যাবে কি
পরবর্তী →
