বিপদে পড়লে কি কবরবাসীর কাছে প্রার্থনা করতে হবে
প্রশ্ন (২৯৬৯) : একটি স্কুলের দেয়ালে লেখা দেখলাম, বিপদে পড়লে কবরবাসীর কাছে প্রার্থনা করতে বলা হয়েছে। এবং এর শেষে লেখা রয়েছে- আলহাদিস। আমার কাছে বিষয়টি সন্দেহপূর্ণ মনে হল। এটি তো হাদিস হওয়ার কথা নয়। আপনাদের কাছে সঠিক বিষয়টি জানতে চাচ্ছি।
প্রশ্ন
একটি স্কুলের দেয়ালে লেখা দেখলাম, বিপদে পড়লে কবরবাসীর কাছে প্রার্থনা করতে বলা হয়েছে। এবং এর শেষে লেখা রয়েছে- আলহাদিস। আমার কাছে বিষয়টি সন্দেহপূর্ণ মনে হল। এটি তো হাদিস হওয়ার কথা নয়। আপনাদের কাছে সঠিক বিষয়টি জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এটি একটি জাল ও বানোয়াট হাদিস। আবদুল আজীজ মুহাদ্দিসে দেহলবী ও আবদুল হাই লাখনবী (রহ.) এটাকে জাল বলে আখ্যায়িত করেছেন।
তাছাড়া এই বক্তব্যটিও প্রশ্নবিদ্ধ। এটি একটি শিরকি কথা। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ
‘তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর।’ [সূরা বাকারা, আয়াত: ৪৫]
মাজমুআ ফাতাওয়া আবদুল হাই ১/১৩৮, ফাতাওয়া আযীযী ১৭৯-১৮০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8282/article-details.html
← পূর্ববর্তী
বাসর ঘরে কি নামাজ পড়তে হয়
পরবর্তী →