Feature

চন্দ্র দ্বিখণ্ডিত করা হল কেন

প্রশ্ন (৩২৫৩) : আমরা জানি, রাসূল (সা.) এর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আমার জানার বিষয় হল, রাসূল (সা.) কেন এ কাজটি করলেন?

প্রশ্ন

আমরা জানি, রাসূল (সা.) এর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আমার জানার বিষয় হল, রাসূল (সা.) কেন এ কাজটি করলেন?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হাদিস শরিফে এসেছে,

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلَ أَهْلُ مَكَّةَ أَنْ يُرِيَهُمْ آيَةً فَأَرَاهُمْ انْشِقَاقَ الْقَمَرِ

‘আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, মক্কাবাসীরা রাসূল (সা.)-এর কাছে কোনো নিদর্শন দেখতে চাইল। তখন তিনি তাদেরকে চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখালেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৮৬৭]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন