Feature

গণকের কাছে গেলে নামাজ কবুল হবে না -হাদিসটির রেফারেন্স কী

প্রশ্ন (৩২৫৬) : আসসালামু আলাইকুম। একটা হাদীসের রেফারেন্স সম্পর্কে জানতে চাচ্ছিলাম। "কোন লোক গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করলে ৪০ দিন পর্যন্ত তার ইবাদাত কবুল হবে না।” এরকম একটা হাদিস কোথাও পড়েছিলাম। হাদিসটির রেফারেন্স দয়া করে জানাবেন।

প্রশ্ন

আসসালামু আলাইকুম। একটা হাদীসের রেফারেন্স সম্পর্কে জানতে চাচ্ছিলাম।

"কোন লোক গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করলে ৪০ দিন পর্যন্ত তার ইবাদাত কবুল হবে না।” এরকম একটা হাদিস কোথাও পড়েছিলাম। হাদিসটির রেফারেন্স দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। উল্লিখিত হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। রাসূল (সা.) বলেন-

مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَىْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ لَيْلَةً

‘যে ব্যক্তি কোন গণকের কাছে গিয়ে কোন কিছু জিজ্ঞাসা করে তার নামাজ চল্লিশ দিন পর্যন্ত কবুল করা হবে না।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৯৫৭]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন