Feature

অদী বের হলে অজু করা লাগবে কি

প্রশ্ন (৩৩৫৪) : কারো যদি অদী বের হয় তাহলে তার অজু ভেঙ্গে যাবে কি?

প্রশ্ন

কারো যদি অদী বের হয় তাহলে তার অজু ভেঙ্গে যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

অদী বের হলে অজু ভেঙ্গে যায়। নতুন করে আবার অজু করে নিতে হয়। হাদিস শরিফে এসেছে, কাতাদা (রহ.) ও ইকরিমা (রহ.) থেকে বর্ণিত, তারা বলেন,

أما الودي: فهو الذي ‌يكون ‌مع ‌البول ‌وبعده، فيه غسل الفرج والوضوء

‘অদী বলা হয়, যা পেশাবের সাথে বা পরে বের হয়। অদীর কারণে লজ্জাস্থান ধুয়ে অজু করে নিতে হয়।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ৬১১]

হেদায়া ১/২০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন