মসজিদুল হারামে নামাজ পড়লে অতিরিক্ত কোনো সওয়াব হবে কি
প্রশ্ন (৩৫৭৫) : আমি গত বছর হজ্ব করেছি। সে সময় মক্কায় মসজিদুল হারামে অনেক নামাজ জামাতে পড়া হয়েছে। জানতে চাচ্ছি, মসজিদুল হারামে নামাজ পড়লে কোনো অতিরিক্ত সওয়াব লাভ হবে কি?
প্রশ্ন
আমি গত বছর হজ্ব করেছি। সে সময় মক্কায় মসজিদুল হারামে অনেক নামাজ জামাতে পড়া হয়েছে। জানতে চাচ্ছি, মসজিদুল হারামে নামাজ পড়লে কোনো অতিরিক্ত সওয়াব লাভ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, মসজিদুল হারামে নামাজ পড়লে অতিরিক্ত সওয়াব লাভ হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ
‘অন্যান্য মসজিদের নামাজেরর তুলনায় মসজিদুল হারামের নামাজ এক লক্ষ গুণ উত্তম।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৪০৬]
সুতরাং আপনি মসজিদুল হারামের প্রতি নামাজে এক লক্ষ গুণ নামাজের সওয়াবের অধিকারী হয়েছেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
মসজিদুল আকসায় নামাজ পড়লে কতগুণ সওয়াব লাভ হবে
পরবর্তী →
