ইহরাম অবস্থায় সুগন্ধি জর্দা খাওয়া জায়েয আছে কি
প্রশ্ন (৩৬৪) : ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত জর্দা খাওয়া যাবে কি?
প্রশ্ন
ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত জর্দা খাওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ।
তাই ইহরাম অবস্থায় পানের সাথে সুগন্ধিযুক্ত জর্দা খাওয়া মাকরুহ। আর পৃথকভাবে খাওয়া জায়েয নেই।
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ، عَنْ أَبِيهِ ؛ أَنَّهُ كَرِهَ الزَّعْفَرَانَ عَلَى الطَّعَامِ لِلْمُحْرِمِ.
‘বিখ্যাত তাবেয়ী হযরত কাসেম (রহ.) মুহরিমের জন্য খাবারের সাথে সুগন্ধি জাফরান খাওয়া অপছন্দ করতেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩২৭৮]
মানাসিক ১২১; আহকামে হজ্ব, পৃ. ৩৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
কোনো ব্যক্তির যদি রাতের বেলা স্ত্রী সহবাস করে অতপর গোসল না করে এ অবস্থায় সাহরি খায় তাহলে কি তার রোযা হবে
পরবর্তী →
