Feature

কঙ্কর সঠিক জায়গায় পড়েছে কি না এ ব্যাপারে সন্দেহ হলে করণীয় কী

প্রশ্ন (৩৭৭) : এ বছর আমি হজ্বে গিয়েছিলাম। কঙ্কর নিক্ষেপের সময় কঙ্করগুলো সঠিক জায়গায় পড়েছে কি না এ ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। জানতে চাই, আমার হজ্বের কোনো ক্ষতি হয়েছে কি?

প্রশ্ন

এ বছর আমি হজ্বে গিয়েছিলাম। কঙ্কর নিক্ষেপের সময় কঙ্করগুলো সঠিক জায়গায় পড়েছে কি না এ ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। জানতে চাই, আমার হজ্বের কোনো ক্ষতি হয়েছে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কঙ্করগুলো সঠিক জায়গায় নিক্ষেপ করা ওয়াজিব। তবে সেগুলো সঠিক জায়গায় পড়েছে কি না এ ব্যাপারে সন্দেহ হলে দ্বিতীয় বার কঙ্কর নিক্ষেপ করা উত্তম। তবে এমন সন্দেহের কারণে মূল হজ্বের মধ্যে কোনো প্রভাব ফেলবে না।

তাই আপনার মূল হজ্ব শুদ্ধ হয়ে গেছে। এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে থাকা উচিত নয়।

রদ্দুল মুহতার ২/৫১৩; মিনহাতুল খালেক ২/৩৪৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন