Feature

ইদ্দত অবস্থায় অন্য পুরুষকে বিয়ে করলে তা বৈধ হবে কি

প্রশ্ন (৩৭৭০) : আমার এক আত্মীয়ার কিছুদিন আগে তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আর কয়েকদিন আছে তার ইদ্দত শেষ হতে। এই অবস্থায় তার পরিবারের লোকেরা অন্য আরেক ব্যক্তির সাথে তার বিবাহ দিয়ে দিয়েছে। জানতে চাচ্ছি, এই দ্বিতীয় বিয়ে কি শুদ্ধ হয়েছে?

প্রশ্ন

আমার এক আত্মীয়ার কিছুদিন আগে তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আর কয়েকদিন আছে তার ইদ্দত শেষ হতে। এই অবস্থায় তার পরিবারের লোকেরা অন্য আরেক ব্যক্তির সাথে তার বিবাহ দিয়ে দিয়েছে। জানতে চাচ্ছি, এই দ্বিতীয় বিয়ে কি শুদ্ধ হয়েছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইদ্দত অবস্থায় অন্য পুরুষকে বিয়ে করা বৈধ নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ

‘আর আল্লাহর নির্দেশ (ইদ্দত) তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনের সংকল্প করো না।’ [সূরা বাকারা, আয়াত: ২৩৫]

সুতরাং আপনার উক্ত আত্মীয়ার বিয়ে শুদ্ধই হয়নি। ইদ্দত শেষ হলে পুনরায় বিয়েকে নবায়ন করে নিতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/9915/article-details.html