Feature

মৃতকে গোসল দেওয়া কি আবশ্যক

প্রশ্ন (৩৮৭৭) : মৃতকে গোসল দেওয়া কি জরুরি?

প্রশ্ন

মৃতকে গোসল দেওয়া কি জরুরি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের উপর ওয়াজিব। তাছাড়া মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার মাঝে গোসলদাতাদের জন্য অনেক ফজিলত রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

مَنْ غَسَّلَ مَيِّتًا ، فَأَدَّى فِيهِ الأَمَانَةَ وَلَمْ يُفْشِ عَلَيْهِ مَا يَكُونُ مِنْهُ عِنْدَ ذَلِكَ ، خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ

‘যে মৃত ব্যক্তিকে গোসল দিবে এবং তার ব্যাপারে আমানত রক্ষা করবে, তার গোপন বিষয়গুলো মানুষের কাছে ছড়াবে না সে তার পাপ থেকে ঐ দিনের মত বের হয়ে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ২৪৮৮১]

তাছাড়া ফিকহি কিতাবগুলোতেও ফুকাহায়ে কেরামগণ মৃতকে গোসল দেওয়া ওয়াজিব বলেছেন।

বাদায়েউস সানায়ে ২/২৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন