Feature

৮ যিলহজ্ব দিবাগত রাতে মিনায় অবস্থান না করলে হজ্বের কোনো ক্ষতি হবে কি

প্রশ্ন (৩৯৫) : আমরা জানি, হজ্বের সময় ৮ যিলহজ্ব দিবাগত রাত মিনায় অবস্থান করতে হয়। এখন কেউ যদি কোনো কারণে ঐ সময় মিনায় অবস্থান না করে তাহলে তার হজ্বের কোনো সমস্যা হবে কি?

প্রশ্ন

আমরা জানি, হজ্বের সময় ৮ যিলহজ্ব দিবাগত রাত মিনায় অবস্থান করতে হয়। এখন কেউ যদি কোনো কারণে ঐ সময় মিনায় অবস্থান না করে তাহলে তার হজ্বের কোনো সমস্যা হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

৮ যিলহজ্ব দিবাগত রাত মিনায় অবস্থান করা সুন্নত। তবে কেউ যদি মিনায় অবস্থান না করে ‍কিংবা এ তারিখে মিনায় না-ই যায় তাহলেও হজ্ব আদায় হয়ে যাবে। তবে মাকরুহ হবে।

বিখ্যাত তাবেয়ী হযরত আতা (রহ.) থেকে বর্ণিত,

‘উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) ৮ তারিখের সন্ধ্যা এবং আরাফার পূর্ণ রাত মক্কায় অবস্থান করেছেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৭৫৮]

মানাসিক ১৮৮-১৮৯; আহকামে হজ্ব, পৃ. ৬২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন