হজ্বের সময় কঙ্কর নিক্ষেপের সময় কঙ্কর কি চওড়া দেয়ালে পড়তে হবে
প্রশ্ন (৪০৮) : হজ্বের সময় কঙ্কর নিক্ষেপের সময় আমরা দেখতে পাই যে, কঙ্কর নিক্ষেপের স্থানে একটি চওড়া দেয়াল আছে। এই দেয়ালটিতে কি কঙ্কর লাগানো জরুরি?
প্রশ্ন
হজ্বের সময় কঙ্কর নিক্ষেপের সময় আমরা দেখতে পাই যে, কঙ্কর নিক্ষেপের স্থানে একটি চওড়া দেয়াল আছে। এই দেয়ালটিতে কি কঙ্কর লাগানো জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কঙ্কর নিক্ষেপের স্থানে যে চওড়া দেয়ালটি দেখা যায় তার মাঝে কঙ্কর লাগানো জরুরি নয়। বরং বেষ্টনীর ভেতরে কঙ্কর পড়লেই যথেষ্ট। এমনকি কারও কঙ্কর যদি দেয়ালে লেগে বেষ্টনীর বাহিরে পড়ে তাহলে সে কঙ্করটি ধর্তব্য হবে না। পুনরায় কঙ্করটি নিক্ষেপ করতে হবে।
গুনইয়াতুন নাসিক, পৃ. ১৭১ রদ্দুল মুহতার ২/৫১২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
দুর্বল ব্যক্তির জন্য কি মুযদালিফায় না যাওয়ার সুযোগ আছে?
পরবর্তী →
