সাহাবী কিভাবে তাবেয়ীর হাতে মুসলমান হতে পারে
প্রশ্ন (৪১২১) : আমার এক বন্ধুর কাছে একটি তথ্য জানতে পেলাম। তথ্যটি হল, একজন সাহাবী এমন রয়েছেন যিনি একজন তাবেয়ীর হাতে মুসলমান হয়েছেন। আমার কাছে বিষয়টি বিস্ময়কর মনে হয়েছে। কারণ তাবেয়ী বলা হয় যিনি রাসূল (সা.)-কে ঈমান অবস্থায় দেখেননি। জানতে চাচ্ছি, তথ্যটি কতটুকু সত্য? সত্য হলে উক্ত তাবেয়ীর নাম কী?
প্রশ্ন
আমার এক বন্ধুর কাছে একটি তথ্য জানতে পেলাম। তথ্যটি হল, একজন সাহাবী এমন রয়েছেন যিনি একজন তাবেয়ীর হাতে মুসলমান হয়েছেন। আমার কাছে বিষয়টি বিস্ময়কর মনে হয়েছে। কারণ তাবেয়ী বলা হয় যিনি রাসূল (সা.)-কে ঈমান অবস্থায় দেখেননি। জানতে চাচ্ছি, তথ্যটি কতটুকু সত্য? সত্য হলে উক্ত তাবেয়ীর নাম কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তথ্যটি সঠিক। সাহাবী আমর ইবনুল আস (রা.) তাবেয়ী হাবশার বাদশা নাজ্জাশী-এর কাছে ইসলাম গ্রহণ করেছিলেন।
রাসূল (সা.) পত্র মারফত হাবশার বাদশা নাজ্জাশীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছালে তিনি ইসলাম গ্রহণ করেন। কিন্তু তিনি রাসূল (সা.)-এর সাথে সাক্ষাতের আগেই ইন্তেকাল করেন। তবে তিনি অনেক সাহাবীকে দেখেছেন, তাই উলামায়ে কেরাম তাকে তাবেয়ীদের মাঝে গণ্য করেছেন।
বাদশা নাজ্জাশীর দাওয়াতেই সাহাবী আমর ইবনুল আস (রা.) তার হাতে ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে রাসূল (সা.)-এর সাথে তারঁর সাক্ষাৎ হয়। এ কারণে তিনি সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছিলেন।
তুহফাতুল আহওয়াযী ৪/১১৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10631/article-details.html
← পূর্ববর্তী
সানার বদলে তাশাহুদ পড়লে কোনো সমস্যা হবে কি
পরবর্তী →