নামাজে মোবাইল বেজে উঠলে কী করবে
প্রশ্ন (৪৩৩৪) : আমি একদিন নামাজের আগে মোবাইলের রিংটোন বন্ধ করতে ভুলে যাই। ফলে নামাজে মোবাইল বেজে উঠে। ঐ মুহূর্তে না দেখে এক হাত দিয়েই মোবাইলটি বন্ধ করে দেই। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার নষ্ট হয়ে গিয়েছে? ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?
প্রশ্ন
আমি একদিন নামাজের আগে মোবাইলের রিংটোন বন্ধ করতে ভুলে যাই। ফলে নামাজে মোবাইল বেজে উঠে। ঐ মুহূর্তে না দেখে এক হাত দিয়েই মোবাইলটি বন্ধ করে দেই। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার নষ্ট হয়ে গিয়েছে? ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একাগ্রতার সাথে ইবাদত বন্দেগী জরুরি একটি বিষয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
‘যারা নিজেদের নামাযে বিনয় নম্রতা অবলম্বন করে।’ [সূরা মুমিনুন, আয়াত: ২]
মানুষের একাগ্রতায় যেন বিঘ্নতা সৃষ্টি না হয়, এ জন্য মসজিদে প্রবেশের আগেই মোবাইল ফোন বন্ধ করে নেওয়া উচিৎ। কোনো কারণে কেউ যদি ভুলে যায় আর নামাজরত অবস্থায় মোবাইল বেজে উঠে তাহলে করণীয় হল, পকেটে রেখে বন্ধ করা হলে সম্ভব হলে এক হাত দিয়েই বন্ধ করে দিবে। কিন্তু পকেটে রেখে বন্ধ করা সম্ভব না হলে পকেট থেকে বের করে পকেটের কাছাকাছি রেখেই না দেখে এক হাত দিয়ে বন্ধ করে দিতে হবে। কোনোক্রমেই দুই হাত ব্যবহার করা যাবে না বা দেখে বন্ধ করা যাবে না। তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।
আপনি যেহেতু না দেখে এক হাত দিয়ে মোবাইলটি বন্ধ করেছেন তাই আপনার নামাজে কোনো সমস্যা হয়নি।
রদ্দুল মুহতার ১/২৬৪-২৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
২৭শে রজব রোজা রাখলে কি ৬০ মাস রোজা রাখার সওয়াব হবে
পরবর্তী →
