Feature

তাওয়াফে যেয়ারতের মধ্যে কি রমল করা জরুরি

প্রশ্ন (৪৫৩) : তাওয়াফে যেয়ারতের মধ্যে কি রমল করা জরুরি?

প্রশ্ন

তাওয়াফে যেয়ারতের মধ্যে কি রমল করা জরুরি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

যে সকল হাজী মিনায় যাওয়ার পূর্বেই একবার সাঈ করেছেন তাদের তাওয়াফে যেয়ারতের পর আর সাঈ করা লাগবে না। সুতরাং রমলও করা লাগবে না। কারণ রমল ঐ তাওয়াফেই করতে হয় যে তাওয়াফের পর সাঈ করতে হয়।

হিশাম (রহ.) তার পিতা থেকে বর্ণনা করেন, ‘ইয়াওমুন নাহরে (অর্থাৎ তাওয়াফে যিয়ারতে) রমল নেই।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৫২৯৮]

আতা (রহ.) বলেন, ‘ইয়াওমুন নাহরের তাওয়াফে (অর্থাৎ তাওয়াফে যিয়ারতে) রমল নেই।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৫৩০০]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন