Feature

হজ্বের মৌসুম ছাড়া অন্য কোনো সময় উমরা করলে হজ্ব ফরজ হবে কি

প্রশ্ন (৪৭৫) : কোনো ব্যক্তি যদি হজ্বের মৌসুম ছাড়া অন্য সময় উমরা পালনের উদ্দেশ্যে হারাম শরিফে যায় তাহলে পরবর্তীতে তার উপর হজ্ব আদায় করা ফরজ হবে কি?

প্রশ্ন

কোনো ব্যক্তি যদি হজ্বের মৌসুম ছাড়া অন্য সময় উমরা পালনের উদ্দেশ্যে হারাম শরিফে যায় তাহলে পরবর্তীতে তার উপর হজ্ব আদায় করা ফরজ হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রশ্নোল্লিখিত ব্যক্তি যদি উমরা পালন করে শাওয়াল মাসরে পূর্বেই মক্কা মুকাররমা ত্যাগ করে তাহলে তার উপর হজ্ব ফরজ হবে না।

তবে যদি মক্কা শরিফে অবস্থানরত অবস্থায় শাওয়াল মাস এসে যায় এবং হজ্বের সমস্ত আহকাম পালন করা পর্যন্ত সেখানে থাকার ব্যবস্থাও থাকে এবং রাষ্ট্রীয়ভাবে হজ্ব পালনে কোনো বাঁধা না থাকে তাহলে তার উপর হজ্ব ফরজ হয়ে যাবে।

ফাতাওয়া হিন্দিয়া ১/২১৬; আদদুররুল মুখতার ২/৪৫৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন