Feature

সকল তাওয়াফে কি ইযতিবা করতে হয়

প্রশ্ন (৪৯৪) : সকল তাওয়াফে কি ইযতিবা করতে হয়?

প্রশ্ন

সকল তাওয়াফে কি ইযতিবা করতে হয়?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, সকল তাওয়াফে ইযতিবা করা (বাম কাঁধের উপর চাদর রেখে ডান বগলের নিচ দিয়ে নিয়ে পরিধান করা) সুন্নত নয়। নফল তাওয়াফে ইযতিবা করতে হয় না। কারণ ইযতিবা শুধু ঐ তাওয়াফেই করতে হয় যার পর সাঈ আছে। আর নফল তাওয়াফের পর সাঈ করতে হয় না। তাই নফল তাওয়াফে ইযতিবাও করতে হয় না।

ফাতাওয়া হিন্দিয়া ১/২২৫; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ১২৯; আলমুগনী ইবনে কুদামা ৫/২১৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন