Feature

তাওয়াফের সময় নারীগণ কি রমল করবেন

প্রশ্ন (৫০২) : তাওয়াফের সময় অনেক মহিলাকে রমল করতে দেখা যায়। তাদের এ কাজটি কি সঠিক?

প্রশ্ন

তাওয়াফের সময় অনেক মহিলাকে রমল করতে দেখা যায়। তাদের এ কাজটি কি সঠিক?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, নারীগণ রমল করা সঠিক নয়। কারণ রমল শুধু পুরুষদের জন্য। যে সকল মহিলা তাওয়াফের সময় রমল করেন তারা ভুল কাজ করেন।

ইবনে উমর (রা.) বলেন,

عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : لَيْسَ عَلَى النِّسَاءِ رَمَلٌ بِالْبَيْتِ ، وَلاَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.

‘নারীদের জন্য রমল নেই’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩১১০]

তাই এ থেকে বেঁচে থাকা কর্তব্য।

ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৫; আলমুগনী ইবনে কুদামা ৫/২৩৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন