Feature

জানাযার নামাজে কি জুতা খুলে ফেলতে হবে

প্রশ্ন (৫০৯৯) : জানাযার নামাজে কি জুতা খুলে ফেলতে হবে

প্রশ্ন

জানাযার নামাজে কি জুতা খুলে ফেলতে হবে

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নামাজের জন্য পবিত্রতা পূর্বশর্ত। কাজেই জুতা যদি পবিত্র থাকে তাহলে জানাযার নামাজে তা খুলে ফেলার কোনো প্রয়োজন নেই। হাদিস শরিফে এসেছে,

أَخْبَرَنَا أَبُو مَسْلَمَةَ سَعِيدُ بْنُ يَزِيدَ الأَزْدِيُّ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْهِ؟ قَالَ: نَعَمْ

‘আবু মাসলামাহ সাঈদ ইবনে ইয়াযীদ আল-আযদী (রহ.) বলেন, আমি আনাস ইবনে মালিক (রা.)-কে জিজ্ঞেস করেছিলাম, রাসূল (সা.) কি তাঁর চপ্পল পরে নামাজ আদায় করতেন? তিনি বললেন, হাঁ।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৮৬]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন