Feature

ঘরে আজান ছাড়া নামাজ পড়লে কি শুদ্ধ হবে

প্রশ্ন (৫২৭৪) : কেউ যদি ঘরে নামাজ পড়ে তাহলে তার জন্য আজান দিতে হবে কি?

প্রশ্ন

কেউ যদি ঘরে নামাজ পড়ে তাহলে তার জন্য আজান দিতে হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ঘরে নামাজ পড়া অবস্থায় আজান না দিলে কোনো সমস্যা নেই। তবে আজান দিয়ে নামাজ পড়া উত্তম। হাদিস শরিফে এসেছে, আসওয়াদ ও আলকামা (রহ.) থেকে বর্ণিত তারা বলেন-

أَتَيْنَا عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ فِي دَارِه، فَقَالَ: أَصَلّى هؤُلَاءِ خَلْفَكُمْ؟ فَقُلنَا: لَا، قَالَ: فَقُومُوا فَصَلّوا، فَلَمْ يَأمُرْنَا بِأَذَانٍ وَلَا إِقَامَةٍ.

‘আমরা হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর ঘরে এলাম। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের পেছনের লোকেরা কি নামাজ পড়েছে? আমরা বললাম, না। তিনি বললেন, (তাহলে) তোমরা দাঁড়াও, নামায পড়। তখন তিনি আমাদের আজান ও ইকামতের নির্দেশ দেননি।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৩৪]

আল বাহরুর রায়েক ১/২৬৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন