কবরে শিয়াল বাচ্চা দিলে করণীয় কী
প্রশ্ন (৫৩৫) : প্রায় এক বছর পূর্বে লাশ দাফন করা হয় এমন একটি কবরে শিয়াল প্রবেশ করে বাচ্চা দিয়েছে এবং কবরের মাটি এদিক-ওদিক ফেলে দিচ্ছে। অনেক চেষ্টা করেও সরানো যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, শিয়ালগুলো এভাবে থাকতে দেওয়া হবে না কবর খনন করে হলেও বের করে দিতে হবে? এ ব্যাপারে শরিয়তের ফায়সালা কী?
প্রশ্ন
প্রায় এক বছর পূর্বে লাশ দাফন করা হয় এমন একটি কবরে শিয়াল প্রবেশ করে বাচ্চা দিয়েছে এবং কবরের মাটি এদিক-ওদিক ফেলে দিচ্ছে। অনেক চেষ্টা করেও সরানো যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, শিয়ালগুলো এভাবে থাকতে দেওয়া হবে না কবর খনন করে হলেও বের করে দিতে হবে? এ ব্যাপারে শরিয়তের ফায়সালা কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি কবর এমন পুরনো হয়ে থাকে যে, লাশ মাটি হয়ে গেছে, তাহলে শিয়াল তাড়ানোর প্রয়োজন নেই। আর যদি লাশ মাটি না হয় তাহলে শিয়াল বের করে দিবে। তবে কবর খনন করে নয়। বরং শিয়াল যেদিক থেকে ঢুকেছে ঐ দিকে খনন করে বের করে দিবে।
ফাতহুল কাদীর ২/১০১; নূরুল ইযাহ, পৃ. ১২১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
কবর চিহ্নিত করার জন্য দেয়ালে নামফলক ব্যবহার করা যাবে কি
পরবর্তী →
