সাহু সেজদা আবশ্যক থাকাকালে ভুলে দরূদ পাঠ করে ফেললে করণীয় কী
প্রশ্ন (৫৪২৮) : কখনো এমন হয় যে, সাহু সেজদা আবশ্যক থাকা অবস্থায় শেষ বৈঠকে দরূদ শরিফ পড়ে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত কারণে করণীয় কী হবে?
প্রশ্ন
কখনো এমন হয় যে, সাহু সেজদা আবশ্যক থাকা অবস্থায় শেষ বৈঠকে দরূদ শরিফ পড়ে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত কারণে করণীয় কী হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজের কোনো ওয়াজিব যদি ভুলবশত ছুটে যায় তাহলে নামাজ শেষে সাহু সেজদা করতে হয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
لِكُلِّ سَهْوٍ سَجْدَتَانِ
‘প্রত্যেক ভুলের জন্য দুটি সেজদা রয়েছে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪৫১৭]
সাধারণত সাহু সেজদা দিতে হয় তাশাহুদ পাঠ করার পর। কিন্তু কোনো কারণে যদি মনে না থাকে তাহলে সালাম ফিরানোর আগে যখনই মনে হবে তখনই সাহু সেজদা দেওয়া যাবে।
সুতরাং দরূদ শরিফ পাঠ করার পরও সেজদা করা যাবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।
আদদুররুল মুখতার ১/৪৯৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
ভাত গিলে ফেললে কি নামাজ ভেঙ্গে যাবে
পরবর্তী →
