Feature

মান্নতের টাকা নানির বোনকে দেওয়া যাবে কি

প্রশ্ন (৫৪৩৩) : মান্নতের টাকা নানির আপন বোনকে দেওয়া যাবে কি?

প্রশ্ন

মান্নতের টাকা নানির আপন বোনকে দেওয়া যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মান্নতের টাকার হকদার গরিব মিসকিনরা। কুরআন মাজিদে এসেছে,

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ

‘নিশ্চয় সদাকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য।’ [সূরা তওবা, আয়াত: ৬০]

আপনার নানির আপন বোন যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয়ে থাকে তাহলে আপনি তাকে মান্নতের টাকা দিতে পারবেন।

রদ্দুল মুহতার ৩/২৮৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন