দীর্ঘমেয়াদী ঋণ কি যাকাত আদায়ের প্রতিবন্ধক
প্রশ্ন (৫৬০৩) : আমার উপর দীর্ঘমেয়াদী ৫ লক্ষ টাকা ঋণ আছে। আবার আমি নেসাব পরিমাণ মালেরও মালিক। জানতে চাচ্ছি, আমার উপর কি যাকাত আবশ্যক হবে?
প্রশ্ন
আমার উপর দীর্ঘমেয়াদী ৫ লক্ষ টাকা ঋণ আছে। আবার আমি নেসাব পরিমাণ মালেরও মালিক। জানতে চাচ্ছি, আমার উপর কি যাকাত আবশ্যক হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফুকাহায়ে কেরামের নিকট দীর্ঘমেয়াদী ঋণ যাকাত ফরজ হওয়ার জন্য প্রতিবন্ধক নয়। সুতরাং কারো উপর যদি দীর্ঘমেয়াদী ঋণ থাকার পাশাপাশি প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ মাল থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে।
যেহেতু আপনার নেসাব পরিমাণ মাল রয়েছে তাই আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে।
কাজেই আপনি যে মাসে যাকাত আদায় করবেন, সে মাসে যে পরিমাণ টাকা ঋণ পরিশোধ করতে হবে সে পরিমাণ টাকা বাদ দিয়ে বাকি সম্পদের যাকাত হিসেব করে আদায় করে দিতে হবে।
বাদায়েউস সানায়ে ২/৮৪; রদ্দুল মুহতার ৩/১৭৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
দাফনের পর মৃতের কবরের পাশে কতটুকু সময় অবস্থান করবে
পরবর্তী →
